মাধবপুর প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০১৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আখাউড়া সিলেট রেল সেকশনের নোয়াপাড়া রেল ষ্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের এখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নোয়াপাড়া রেল ষ্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছে এবং তার পরিচয় সনাক্তের জন্য তদন্ত করা হচ্ছে।