Sylhet Today 24 PRINT

জয় দিয়েই শুরু হবিগঞ্জ অনুর্ধ্ব-১৬ দলের ক্রিকেট যাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৬

ইয়ং টাইগার অনুর্ধ্ব-১৬ বিভাগীয় চ্যাম্পিয়নশীপে জয় দিয়েই যাত্রা শুরু করেছে হবিগঞ্জ অনুর্ধ্ব -১৬ দলের ক্রিকেটাররা। ১ম খেলায় সিলেট অনুর্ধ্ব-১৬ দলকে ৩ উইকেটে হারিয়েছে হবিগঞ্জ অনুর্ধ্ব -১৬ দল। 

সোমবার (১১ এপ্রিল) সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে  ইয়ং টাইগার অনুর্ধ্ব-১৬ বিভাগীয় চ্যাম্পিয়নশীপ উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট সাবেরা আক্তার। 

উদ্বোধনী ম্যাচে  সিলেট জেলা দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সিলেট জেলা দল ব্যাট করতে নেমে ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান সংগ্রহ করেন সিয়াম । হবিগঞ্জ দলের রাজু ৪টি, নাসিম ৩টি, সোহাগ ২টি ও তানিম ১টি উইকেট লাভ করেন। সিলেট দলের দেয় ১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে হবিগঞ্জ জেলা দল ৪০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান কওে জয়ের লক্ষ্যে পৌছেঁ যায়। হবিগঞ্জ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সোহাগ *৪৮, নাছিম *৩১ ও তানিম ২৪ রান করেন।

হবিগঞ্জ অনুর্ধ্ব-১৬ দলের কোচের দায়িত্ব পালন করছেন মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও সহকারী কোচোর দায়িত্বে আছেন জন্টু। দলের ম্যানেজার হিসেবে দলের সাথে আছেন হুমায়ন কবির শাহেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.