Sylhet Today 24 PRINT

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৬

সারাদেশে ধর্ষণ, হত্যা এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইয়ূথ অ্যান্ডিং হাঙ্গার।

ইয়ূথ অ্যান্ডিং হাঙ্গারের সিলেটের ফ্যাসিলিটেটর কামাল আহমদ গাজীর পরিচালনায় এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি ফরিদা আলম, মারুফুজ্জামান অসীন মুরাদ, আানসারিয়া কেয়া, মুক্তা, নাবিদ, শাহিদ, শাহ আলম, আকলিমা, সোহান, মোর্শেদ পারভেজ. শাকিল প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সামাজিকভাবে সচেতনতা না বাড়ালে দেশব্যাপী ধর্ষন বন্ধ করা যাবেনা। এটি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাননো হয়। পাশাপাশি দেশে সম্প্রতি ঘটে যাওয়া সকল ধর্ষনের বিচার দাবি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.