Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পিকআপ-অটোরিকশা-ঠেলাগাড়ির সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০১৬

সিলেটের ওসমানীনগরে পিকআপ, অটোরিকশা ও ঠেলাগাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত সাত জন।

নিহতরা হলেন- জামালপুর জেলার রাকিবুদদৌলা (৩৫) ও অজ্ঞাতনাম (৬০)।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ ব্রাহ্মণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ ব্রাহ্মণ গ্রামে শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী ঢাকা-য়-২৫৩ পিকআপভ্যানটির সঙ্গে একই দিকে যাওয়ার মৌলভীবাজার-থ-২১৫৩ অটোরিকশা ও আরেকটি ঠেলাগাড়ি সংঘর্ষ হয়।

এ সময় পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং অটোরিকাশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পরে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা(৬০) এক বৃদ্ধ নিহত হন এবং আহত হন আরো অন্তত আট জন।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাকিবুদদৌলা (৩৫) নামে আরেকজন মারা যান।

ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের লিডার মজনু মিয়া দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। অন্যজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.