Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদকদ্রব্য উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৬

বিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৩ এপ্রিল) ভোর রাতে এসব মাদক উদ্ধার করা হয়।

৫৫ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) র অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন জানান, ওইদিন ভোর রাতে ধর্মঘর বিওপির সুবেদার আবু হানিফের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

তিনি আরও জানান,  বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.