Sylhet Today 24 PRINT

নগরীতে সিসিকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৬

সিলেট মহানগরীর ২ নম্বর ওয়ার্ডের জল্লারপাড় থেকে দাঁড়িয়াপাড়া অভিমুখী খাল ও নালা পরিস্কার অভিযান শুরু হয়েছে। 'ড্রেনে বা নালায় ময়লা আবর্জনা ফেলব না, নিজের আঙ্গিনা পরিস্কার রাখব, র্নিদিষ্ট স্থানে ময়লা ফেলবো' এই স্লোগানকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশন ও ইসলামিক রিলিফ যৌথ উদ্যোগে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। 

বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকে পরিষ্কার অভিযান শুরু হয়ে।

ড্রেন ও নালা পরিস্কারের জন্য ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিক মিয়া পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন।

বাংলাদেশে একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের ৮ম ডিপেকো কর্মপরিকল্পনা-এর আওতায়, দুর্যোগে গণ সচেতনতা বৃদ্ধির অংশ হিসাবে, প্রতিটি ওয়ার্ডে ড্রেন ও নালা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে সচেতনতামূলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রমের শুরু করেন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় তিনি বলেন, বৃষ্টির মৌসুমকে সামনে রেখে সিলেট নগরীতে জলাবদ্ধতা ও জনসাধারনের যেন দুর্ভোগ না হয় সেটাকে মাথায় রেখে সিটি করর্পোরেশন, নগরীর ছোট বড় ড্রেন, নালা ও ছড়া পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছে। এই কাজে আর্ন্তজাতিক সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশও সহযোগিতা করছে। তবে এটাই যথেষ্ট নয়। সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, ড্রেন ও নালায় আবর্জনা যাতে না ফেলা হয় সেজন্য বারবার আহবান জানানো হচ্ছে। কিন্তু তারপরও তা বন্ধ হচ্ছে না। জনগন ড্রেন ও নালায় আবর্জনা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করা অসম্ভব। এজন্য এনামুল হাবীব আবারও নগরবাসীকে ড্রেন ও নালায় আবর্জনা না ফেলে সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনে ফেলার অনুরোধ জানান।

কাউন্সিলর মো: রাজিক মিয়া ওয়ার্ডবাসীকে এবং তার ওয়ার্ডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানকে সিটি কর্পোরেশন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার আহবান জানিয়ে বলেন, আমরা যদি আমাদের বাড়ির আঙিনা ও ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ আবর্জনামুক্ত রাখি তাহলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে। তিনি ওয়ার্ডবাসীকে ড্রেন ও ছড়ায় ময়লা আবর্জনা না ফেলার জন্য উদাত্ত আহবান জানান।

ইসলামিক রিলিফ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাহ্ শাহিদ আহমেদ জানান, ইসলামিক রিলিফ বাংলাদেশ চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় একই সাথে নগরীর ২ নম্বর ওয়ার্ড ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রতিদিন ১৫ জন শ্রমিক করে কাজ করছে। অন্যান্য ওর্য়ার্ডগুলোতে পর্যায় ক্রমে কার্যক্রম চলবে বলেও তিনি জানান।

পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামছুল হক, কনজারভেন্সী অফিসার মো: আনোয়ার হোসেন, ওয়ার্ড সচিব রাজু রায়, ২নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্য আলমগীর কুমকুম, প্রদীপ চৌধুরী, মিহির কান্তি দাস ও কমিউনিটি সেচ্ছাসেবক দলের শামীম মিয়া ও বাপ্পি দাস এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের ফিল্ড অফিসার মোঃ আবু ইউসুফসহ আরও অনেকে। ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.