Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবা পাচারের সময় অটোরিক্সাসহ আটক ২

মাধবপুর প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার থেকে বুধবার সন্ধ্যায়  ইয়াবা  পাচারের সময় অটোরিক্সা সহ  ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, ওইদিন সন্ধ্যায় ধর্মঘর বিওপির হাবিলদার মফিজ উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ধর্মঘর অটোরিক্সা (সিএনজি) স্ট্যান্ডে অভিযান চালিয়ে ( হবিগঞ্জ থ -১১- ৫৯৭৩) নাম্বারের অটোরিক্সা আটক করে এর ভিতর তল্লাশী চালিয়ে ১০ পিস ইয়াবা সহ উপজেলার বহরা ইউনিয়নের দূলভপুর গ্রামের ওহাব মিয়ার পুত্র শামিম মিয়া(২৪) ও সিদ্দিক মিয়ার পুত্র জাহের মিয়া (২৮) কে আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা ৩ পাচারকারী পালিয়ে যায়।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মঘর বিওপির হাবিলদার মফিজ উদ্দিন হয়ে ৫ জনের বিরোদ্ধে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.