Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০১৬

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলে, পুলিশ সুপার হারুন অর রশিদ, পৌর সভার মেয়র আইয়ূব বখত জগলু প্রমুখ।

মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উদীচী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ, শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ণিল সাজে শোভা যাত্রায় অংশ নেয়। নব বর্ষকে বরণ করতে সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাচ, গান, আবৃত্তি ও নাটক প্রদর্শনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.