Sylhet Today 24 PRINT

সিলেট প্রেসক্লাবে বৈশাখী মেলার আয়োজন

নিজস্ব প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০১৬

সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব এবার আয়োজন করে বৈশাখী মেলার।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে প্রথমবারের মত সিলেট প্রেসক্লাবে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মামুন কিবরিয়া সুমন।

সিলেট প্রেসক্লাবে আয়োজিত মেলায় মোট ১১ টি ষ্টলে বিভিন্ন ধরনের পন্যের পসরা সাজিয়ে বসেন ক্লাব মেম্বারদের পরিবারের সদস্যরা।

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশীদ রেনু জানান, প্রথমবারের মত এই মেলা আয়োজনে আমরা বিপুল পরিমাণ সাড়া পেয়েছি এতে আমরা অভিভূত।

আগামীতেও এই ধরনের আয়োজন করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.