হবিগঞ্জ প্রতিনিধি | ১৪ এপ্রিল, ২০১৬
হবিগঞ্জে জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব- পহেলা বৈশাখ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭ টায় খেলাঘর আসরের অনুষ্ঠানের মধ্যদিয়ে হবিগঞ্জে বর্ষবরণের উৎসব শুরু হয়। হবিগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির অনুষ্ঠানের উদ্ভোধন করেন ।
এরপর সকাল ১০টায় বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের সম্মনয়ে খোয়াই থিয়েটারের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। ঢোল, নাল, করতাল, ঘন্টা, বাশিঁর সুরে নেচে গেয়ে তরুন-তরুনীসহ সকল বয়সের নারী পুরুষ মঙ্গল শোভাযাত্রায় আনন্দ উল্লাস করে।
বৃন্দাবন কলেজের বর্ষবরণ অনুষ্ঠনে মানুষের ঢল ছিল চেখে পরার মত। বর্ণিল সাজে তরুনীদের পদচানায় হবিগঞ্জের সড়ক অলিগলিতে ছিল উৎসবের আমেজ।
এছাড়াও বিভিন্ন স্কুল ,কলেজ ,সামাজিক- সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ করে।