Sylhet Today 24 PRINT

উৎসবে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০১৬

প্রতিবাদ, বিক্ষোভে উদীচী সিলেট পালন করলো বর্ষবরণের অনুষ্ঠান।

বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে মিরাবাজারস্থ মডেল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজন করে বর্ষবরণের অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যজন ম. সমশের হোসেইন।

পরবর্তীতে প্রতিবছরের মত এবারও বের হয় শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় অংশ নেয়া উদীচী কর্মীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড। এগুলোতে লেখা ছিল, 'সময় বেঁধে সংস্কৃতিচর্চা মানিনা মানবো না, বর্ষবরণ অনুষ্ঠান বন্ধের চক্রান্ত রুখো, রক্ষা কর সংস্কৃতি, ৫২ -এর চেতনায় হোক প্রতিবাদ'।

প্রসঙ্গত, এবার পহেলা বৈশাখ বৈশাখ উপলক্ষে প্রশাসনের সময়সীমা বেধে দেওয়ার কারণেই বিক্ষোভ প্রকাশের জন্য এমন লেখা প্ল্যাকার্ড সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রা সহ সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিলেটের উদীচী শিল্পীগোষ্ঠী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.