Sylhet Today 24 PRINT

কাজিরবাজার সেতুতে বেড়াতে এসে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০১৬

সিলেট নগরীর কাজিরবাজার সেতুতে স্বামীর সাথে বেড়াতে এতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক গৃহবধূ। স্বামীর সাথে ঝগড়া করে শামীমা আক্তার (২০) নামের ওই গৃহবধূ কাজিরবাজার সেতু থেকে নিচে লাফিয়ে পড়েন।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

জানা যায়, শামীমা আক্তার নববর্ষ উদযাপন করতে স্বামী মো. হোসাইনকে সাথে নিয়ে কাজিরবাজার সেতুতে বেড়াতে আসেন। বেলা ২টার দিকে ব্রিজে হাটাহাটি ও গল্পগুজবের সময় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে শামীমা স্বামীর উপর অভিমান করে ব্রিজ থেকে নিচে লাফ দেন।

এতে গুরুতর আহত হন শামীমা। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসআই ইব্রাহিম খলিল জানান- বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শামীমার স্বামী মো. হোসাইনও কয়েকজন লোক এনে তাকে হাসপাতালে ভর্তি করেছেন। শামীমার পিতার বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং স্বামীর বাড়ি হবিগঞ্জে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.