নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল, ২০১৬
বাউল আবদুর রহমানের কন্ঠে ' আগে কি সুন্দর দিন কাটাইতাম ' গানটির সাথে শঙ্খ, কাশা, করতাল, ঢোল সহ বিভিন্ন দেশিয় বাধ্যযন্ত্র বাজিয়ে বিকেল ৩টায় নগরীর কাজীটুলাস্থ বেসিক বেইজ স্কুল প্রাঙ্গণে শুরু হয় শিশু সংগঠন পাঠশালার বর্ষবরণের অনুষ্ঠান।
এরপর বাংলার চিরায়ত খেলাধূলাকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করানোর অংশ হিসেবে আয়োজন করে বিভিন্ন খেলাধুলার। পাঠশালা আয়োজিত খেলাধূলার মধ্যে ছিল কানামাছি, হাড়িভাঙ্গা, মার্বেল সহ হারিয়ে যাওয়া খেলাধুলার। এসকল খেলা গুলোতে অংশ নেন পাঠশালার অভিভাবকসহ পাঠশালার শিশু কিশোররা।
এরপর একে একে মঞ্চে সংগীত পরিবেশন করে পাঠশালার শিশু কিশোররা, বেসিক বেইজ স্কুল, গ্রীন ডিজেবল ফাইন্ডেশন। অনুষ্ঠানের সমাপনীর পর্যায়ে পাঠশালার শিক্ষার্থীদের হাতে সম্মাননা তোলে দেন বর্ষবরণে আগত অতিথিরা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কন্ঠ শান্তনু সেন তাপ্পু।