Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ট্রেনে কাটা ও ছাদ থেকে পড়ে দুইজন নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের সাথে আলাদা দুটি ঘটনায় দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় একজন ট্রেনে কাটা পড়ে নিহত হন। অপরজন শুক্রবার সকালে চট্টগ্রাম-সিলেট জালালাবাদ লোকাল ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টা ও বৃহস্পতিবার(১৪ এপ্রিল) দিনগত রাতে শমশেরনগর রেলওয়ে স্টেশনের দেউল ও কেছুলুটি এলাকায় পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।

এই দুই ঘটনার খবরই নিশ্চিত করেছেন  শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ। আর শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন চৌধুরী জানিয়েছেন লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারো পরিচয় জানা যায়নি। নিহত দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে বলেও জানান তিনি।

ট্রেনে কাটা পড়া ব্যক্তির লাশ সকালে পাওয়া গেলেও ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া ব্যক্তিকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.