Sylhet Today 24 PRINT

পরকীয়ার জের : মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজার সদর উপজেলায় পরকীয়ার জের ধরে ছোট ভাইয়ের হাতে শান্ত গুঞ্জন (৫০) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মৌলভী চা বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছোট ভাই মনা গুঞ্জনসহ (৪০) পাঁচজনকে আটক করেছে পুলিশ। অন্যরা হলেন, মনা পাল (৩৫), বসন্ত দেব (৩৩), মনিকা (৩০) ও বিজয় দে (২৮)।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ছোট ভাই মনা গুঞ্জনের স্ত্রীর সঙ্গে বড় ভাই শান্ত গুঞ্জনের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে ভোরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনা লাঠি দিয়ে শান্তর পিঠে ও পায়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা শান্তকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.