Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০১৬

জগন্নাথপুরে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেল ৫ টার দিকে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর মাঝপাড়া গ্রামের মছদ্দর আলীর বাড়ির গরুঘর ও খড়ের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে অধিকাংশ ঘর পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.