বানিয়াচং প্রতিনিধি | ১৬ এপ্রিল, ২০১৬
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ শে এপ্রিল ৩য় ধাপে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।বর্তমানে চলছে প্রতিটির প্রার্থীর নিজ নিজ প্রতীকের পক্ষে সভা,গণসংযোগ ও দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা।ব্যস্ত সময় পার করছেন সব দলের প্রার্থীরা।
বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে গিয়ে দেখা যায়,প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আরফান উদ্দিন। তিনি তার নেতাকর্মী ও সমর্থকরা দিনরাত ব্যাপী অব্যাহতভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেদিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে অন্যান্য প্রার্থীগুলো।
এ এলাকার লোকজনের শিক্ষা ও জীবনযাত্রার মান কিছুটা উন্নত হলেও রয়েছে নানামুখী সমস্যা।ফলে এই ইউনিয়নে নির্বাচিত জন প্রতিনিধিদের রয়েছে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচরে প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।
আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোঃ আরফান উদ্দিন বলেন,গণসংযোগে গিয়ে জনগণের ব্যাপক সাড়া ও সমর্থন দেখে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে এই ইউনিয়নে কোন সমস্যা থাকেবনা ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়নে প্রয়োজন হলে এলাকার দায়িত্বরত সংসদ সদস্যকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়ে ইউনিয়নের সকল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করবো। ইউনিয়টিকে সবদিক দিয়ে উন্নয়ন সাধন করে মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো।
বিএনপির দলীয় প্রার্থী মহিবুর রহমান বাবলু বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং কেন্দ্র যদি প্রভাবমুক্ত থাকে তাহলে আমার জয় সুনিশ্চিত।
অত্র ইউনিয়নের ভোটার শফিকুলের স্ত্রী জাহানারা আক্তার বলেন,এলাকার উন্নয়নের জন্য সরকার দলীয় প্রার্থীকেই ভোট দিব। কারণ উন্নয়ন চাইলে তার কোন বিকল্প নাই।