Sylhet Today 24 PRINT

মাধবপুরে চাঞ্চল্যকর শাহআলম হত্যার প্রধান আসামী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরায় চাঞ্চল্যকর কুমিল্লার যুবক শাহআলম আশিক হত্যা মামলার প্রধান আসামী আরব আলী জনি (১৮) কে পুলিশ গ্রেফতার করেছে।

রোববার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম হবিগঞ্জ বাস ষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আরব আলী জনি হবিগঞ্জ শহরের জালালাবাদ গ্রামের আকরাম আলী ধনু মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, গত ১২ মার্চ কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে রাজমিস্ত্রী শাহআলম আশিক বাঘাসুরা গ্রামে তার প্রেমিকা রিমার সঙ্গে দেখা করতে এলে গ্রেফতার আরব আলী জনি দুবৃর্ত্তদের নিয়ে জবাই করে নৃশংসভাবে খুন করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে শাহআলম আশিকের বাবা অহিদ হোসেন বাদী হয়ে আরব আলী জনিকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা বলেন, প্রেমে ব্যর্থ হয়ে প্রথম প্রেমিক জনি, প্রেমিকা রিমার ২য় প্রেমিক শাহআলম আশিককে নৃশংসভাবে খুন করে।

এ মামলায় প্রেমিকা রিমাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। সোমবার সকালে আরব আলী জনিকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.