Sylhet Today 24 PRINT

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: এমপি ইমরান

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৬

সিলেট- ৪ আসনের সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে দেশ এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় সিলেটের সার্বিক উন্নয়নে আমরা কাজ করছি।

তিনি বলেন, অচিরেই সিলেট কোম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের যে দাবী আগামী মে মাসের মধ্যে কাজ শুরু হবে। আরো যে সকল সমস্য রয়েছে তা চিহিৃত করে নিরসনে কাজ করে যাবো।

তিনি রবিবার সিলেট গোয়াইনঘাট উপজেলার এলজিইডির আওতাধীন আরটিআইপি-২ প্রকল্পের সালুটিকর বাজার থেকে গোয়াইনঘাট জিসি রাস্তার মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হেকিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হক, আওয়ামীলীগ নেতা সুবাস চন্দ্র পাল সানা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.