Sylhet Today 24 PRINT

বড়লেখায় রিপার মেশিনে ধান কাটার উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় রিপার মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে দ্রুত ধান কাটার জন্য এ মেশিনের উদ্বোধন করা হয়। গতকাল (১৮ এপ্রিল) সোমবার উপজেলার সুজানগর ইউনিয়নের হাকালুকি হাওর এলাকার শালদিগা গ্রামে রিপার মেশিনে ধান কাটার উদ্বোধন করেন কৃষি কর্মকর্তা মোঃ. কুতুব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, ভোলারকান্দি পুষ্টি কৃষি সমবায় সমিতির সভাপতি সন্দীপ দাস, কৃষক নরেশ দাস, সত্যেন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস, অতি লাল দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.