Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বানিয়াচং প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের কামালখানী গ্রামের এক যুবক বজ্রপাতে মারা গেছেন।  গ্রামের আব্দুল ওয়াদুদের পুত্র মো.জুয়েল মিয়া(২০) আজ (সোমবার) বিকেল ৩ টায় বজ্রপাতে মারা যান।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, জুয়েল মোটর সাইকেল চালনা করে জীবিকা নির্বাহ করতেন। আজ বিকাল তিনটার দিকে মিলনবাজারে বজ্রপাত শুরু হলে তিনি মোটরযান নিরাপদে রাখার সময় বজ্রপাতে মারা যান।

পরিবারের লোকজন তাকে বানিয়াচং সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃতদেহ নিজ বাসায় নিয়ে আসলে অনেকেই মরদেহ দেখতে ভিড় করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিভিন্ন সামাজিক, রাজনীতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ ছুটে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.