Sylhet Today 24 PRINT

কুলাউড়া আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কামাল আর নেই

কুলাউড়া প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০১৬

কুলাউড়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট আইনজীবি  অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ (৭০) আর নেই। তিনি মঙ্গলবার বেলা ১১টা ১৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের নুরজাহান  হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সৈয়দ কামাল দির্ঘদিন ধরে লিভার ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ বাদ মাগরিব কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়। পরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে তাঁর নিজের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

প্রবীণ এই রাজনৈতিক ব্যাক্তির মৃত্যুতে কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.