Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে আ’লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৬

দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চার জন বিদ্রোহীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন- ৩ নং চারিকাটা ইউনিয়নে লায়ন্স আব্দুল হক, ৪ নং দরবস্ত ইউনিয়নে সাইফুল আলম, ৫ নং ফতেহপুর ইউনিয়নের হানিফ মোহাম্মদ এবং ৬ নং চিকনাগুল ইউনিয়নে আমিনুর রশীদ।

এসব প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাছাড়া তাদের পক্ষে আওয়ামী লীগসহ দলীয় সহযোগী অঙ্গ সংগঠনের যে কেউ কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে সোমবার পাশ্ববর্তী উপজেলা কানাইঘাটের চারটি ইউনিয়নের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছিলো।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৩ এপ্রিল সিলেটের দু’টি উপজেলার (কানাইঘাট ও জৈন্তাপুর) ১৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.