Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় মদন মোহন কলেজ ছাত্রদল নেতা!

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০১৬

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক স্বপনের চশমা মার্কার প্রচারণা চালিয়েছেন সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান।

বুধবার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক স্বপনের চশমা মার্কার সমর্থনে দূর্গপুর গ্রামবাসী আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি বক্তব্য রাখেন। তিনি এসময় আগামী ২৩ তারিখ পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বাসীর সার্বিক উন্নয়নে ইউনিয়নবাসীর মনোনীত প্রার্থী সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপনকে চশমা মার্কা ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। শিহাব বলেন, এমদাদুল হক স্বপন নির্বাচিত হলে আমরা ঐক্যবদ্ধভাবে এই ইউনিয়নের রাস্তা ঘাট, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাব।

দূর্গাপুর গ্রামের  মুরব্বী সোনাহর মিয়া সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন মিয়া, কবির আহমদ, জিতু মিয়া, লিটন খান, জাফর আলী, সাজ্জাদুর রহমান, এম এ হাসান, এনামুল হক, আব্দুর রকিব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.