Sylhet Today 24 PRINT

নগরীর চালিবন্দরে মন্দিরের প্রতিমা ভাংচুর, জনতার হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২০ এপ্রিল, ২০১৬

সিলেট নগরীর চালিবন্দরস্থ ভৈরব মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে ৪ /৫ জন যুবক। বুধবার সন্ধ্যা ৮ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটক করেছে।

আটককৃত খলিল আহমদ নগরীর ছড়ারপার এলাকার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলার নজরুল ইসলাম মুনিমের ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, খলিল আহমদসহ ৪ /৫ জন রাত ৮ টার দিকে ভৈরব মন্দিরের ভেতরে ঢুকে। প্রথমে তারা মন্দিরের লাইট ভাংচুর করে মন্দিরটি অন্ধকার করে সাবল দিয়ে সিমেন্টের তৈরী প্রতিমা ভাংচুর করে।

আঘাতের শব্দ শুনে মন্দিরের পুরোহিত সুশান্ত চক্রবর্তীসহ স্থানীয়রা তাদেরকে ধাওয়া করলে তারা ছড়ারপারের দিকে চলে যায়। এসময় ধাওয়া খেয়ে ছড়ারপার এলাকায় বাসিন্দারা একজনকে আটক করে। পরে আটক খলিলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ বলেন, মূর্তি ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকীদের গ্রেফতার করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


উল্লেখ্য, গত রবিবার সকালে মন্দিরের ৫তলা বিশিষ্ট ভবন নির্মানের ভিত্তিপ্রস্থের স্থাপন করেন অর্থমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.