Sylhet Today 24 PRINT

সিলেটে অপহৃত তিন শিশু উদ্ধার, ৬ অপরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০১৬

সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত তিন শিশুকে উদ্ধার করেছে নগরীর শাহপরান থানা পুলিশ। এসময় আটক করা হয়েছে ৬ জন অপহরণকারীকে।

বৃহস্পতিবার বিকেলে শাহপরাণ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি তিন শিশুকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে আটকের তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের সদর ও গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার ও ৬ জনকে আটক করা হয়।

উদ্ধারকৃতরা হচ্ছে- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দক্ষিণগাঁও গ্রামের মহব্বত উল্লার ছেলে রবিউল ইসলাম (১৫), সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার হিছাকুল গ্রামের বাসিন্দা জামাল মিয়ার ছেলে হাবিব (১৩) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রশিদপুর গ্রামের খালিক আহমদের ছেলে রাসেল আহমদ (১৩)।

তবে শিশুরা কবে কিভাবে অপহৃত হয়েছিলো তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আটককৃত অপহরণকারিরা হচ্ছে মো. মইনুল ইসলাম উরফে ডাইল (২৮), মো. মুন্না (২০), আলী আহমদ (২০), ইমন মিয়া (১৮), ঈসমাইল হোসেন লাল মিয়া (৩২). মো. রাসেল (১৮)।

ওসি শাহজালাল মুন্সি জানান, অপহরণকারিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত তিন শিশু ও আটককৃত ৬ অপহরণকারি বর্তমানে শাহপরাণ থানায় আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.