হবিগঞ্জ প্রতিনিধি | ২১ এপ্রিল, ২০১৬
হবিগঞ্জ ছাত্রলীগ সম্মেলনে জেলার ৫ ইউনিটের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ উক্ত কমিটি গুলোর অনুমোদন দেন।
বৃন্দাবন সরকারী কলেজ শাখা ছাত্রলীগ, হবিগঞ্জ পৌর শাখা ছাত্রলীগ, নবীগঞ্জ পৌর শাখা ছাত্রলীগ, নবীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগ ও বাহুবল উপজেলা শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়।
গতকাল বুধবার বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃন্দাবন কলেজ ছাত্রলীগের আহবায়ক বাদল মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছির রায়হান মুফতি পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোঃ আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ উদ্দিন সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তাফা কামাল আজাদ রাসেল, কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক চিন্ময় প্রমুখ।
সম্মেলন শেষে গতকাল রাতে বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ পৌর শাখা, বাহুবল উপজেলা, নবীগঞ্জ উপজেলা ও নবীগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া, সহ-সভাপতি এইচ এম মামুন, সাকাওয়াত হোসেন সেতু, শিপন মিয়া, আকাশ বনিক অপু। সাধারণ সম্পাদক আজিজুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, অসিম চৌধুরী, সুশিল কুমার দাশ। সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান জুনু, রাসেল বিন ও হাবিবুর রহমান হানি।
পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, সহ-সভাপতি মাহমুদুল হাসান সিহাব, ঝলক রায় জনি, মনসুর আহমেদ। সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ। যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রুয়েল আহমেদ, জিয়াউল হক জিয়া। সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ হাসান, জুবেদ আহমেদ সবুজ ও মজনু আলম তুহিন।
বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুনায়েদ মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ রিমন।
নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেক জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন দেলোয়ার, সাধারণ সম্পাদক পিকলু। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।