Sylhet Today 24 PRINT

যৌন হয়রানি, বাল্য বিয়ে বন্ধের দাবিতে নগরীতে র‌্যালি ও মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৬

যৌন হয়রানি, বাল্য বিবাহ ও তনু হত্যার প্রতিবাদের মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি সিলেটের সহযোগিতায় বৃহস্পতিবার সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় ও মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে র‌্যালি ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদ মিঞা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মেজনিন স্টুডেন্ট ওয়াচগ্রুপের আহবায়ক শিউলি আক্তার মনি, মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য জহির উদ্দিন, জামাল উদ্দিন, ব্র্যাকের জেন্ডার ট্রেইনার বীনা রাণী ঘোষ, মেজনিন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম ও শাহ এমরান আলী প্রমুখ।

মানববন্ধনে সকলে শিশু নির্যাতন, নারী নির্যাতন, সাইবার ক্রাইম ও সকল ধরনের নির্যাতন বন্ধে সরকারকে একটি জাতীয় অঙ্গীকার ঘোষণার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.