সিলেটটুডে ডেস্ক | ২২ এপ্রিল, ২০১৬
সিলেটের সুরমা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট সদর উপজেলার গোপাল ডাকাইয়াঘাট এলাকা সংলগ্ন সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, লাশটি স্রোতে ভেসে এসেছে। তবে লাশটি কোথা থেকে এসেছে, কিংবা কি তার পরিচয় কেউ বলতে পারছেন না।
নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, লাশটি গলিত থাকায় এটি হত্যা না কি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে এর কোনো আলামত বুঝা যাচ্ছে না।