Sylhet Today 24 PRINT

সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০১৬

সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট সরকারী মহিলা কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশীদ।

এতে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নোমানুর রশীদ, আইসিটি পরিচালক মো. মুমিনুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট কেন্দ্রের পরিচালক মো. গোলাম রব্বানী ও সিলেট মহিলা কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য।

এতে সিলেটের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.