Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় আ’লীগ প্রার্থীর বহিরাগতসহ ৯ কর্মী আটক

কুলাউড়া প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০১৬

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব মাহবুবের বহিরাগতসহ ৮কর্মীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ উপজেলার জয়চন্ডী ইউনিয়নে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কামারকান্দি এলাকার শাহজাহান কিবরিয়ার বাড়ি থেকে ঢাকা থেকে আগত বহিরাগত ৮ জনসহ শাহজাহান কিবরিয়াকে আটক করা হয়।

আটকৃতরা হলো ঢাকার শেরেবাংলা থানার শ্যামলী এলাকার জামাল হকের ছেলে বাহার মিয়া (৩৮), একই এলাকার আইয়ুব মিয়ার ছেলে জীবন মিয়া (২০), মৃত রবিউল প্রধানের ছেলে আলী আকবর (৪৫), ওই এলাকার মনসুর আলীর পুত্র হায়দার আলী(২০), মৃত আবুল কাশেমের ছেলে মোঃ. হাসান (১৯), মৃত আবুল বাশারের ছেলে মোঃ. আমির হোসেন (২৬), মৃত মিজানুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (২০)। ঢাকা কাজীপাড়া খেজুর তলার মৃত সিরাজুল হকের ছেলে বাবুল মিয়া (২৮) এবং কুলাউড়ার জয়চন্ডী কামারকান্দি গ্রামের আব্দুল আলীর ছেলে শাহজাহান কিবরিয়া।
সহকারী পুলিশ সুপার কুলাউড়া সার্কেলের জুনায়েদ আলম সরকার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে মৌলভীবাজার জেলা আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.