Sylhet Today 24 PRINT

\'লেনিনের পথ ছাড়া সার্বিক মুক্তি সম্ভব নয়\'

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৬

লেনিন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমদ বলেন, মহান নেতা লেনিন এর দেখিয়ে যাওয়া পথে আমাদের একটি শোষণহীন ও অসম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গঠনের সংগ্রামে নিয়োজিত হতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে লেনিন এর দেখিয়ে যাওয়া আদর্শের পথে এগিয়ে যাওয়া ছাড়া সার্বিক মুক্তি সম্ভব নয়।

তিনি আরো বলেন, আমাদের মতো তৃতীয় বিশ্বের কৃষি ভিত্তিক রাষ্ট্রে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের ষড়যন্ত্র ও নিষ্পেষণে জর্জরিত রাষ্ট্রে ক্ষমতার শ্রেণিভিত্তিক পরিবর্তন সাধনের লক্ষ্যে সকল বাম প্রগতিশীল কমিউনিস্ট শক্তিগুলোকে একত্রে লড়াই সংগ্রাম পরিচালনা করতে হবে। আর এই সংগ্রামের সূত্র ও দিক নির্দেশনা নিতে হবে লেনিন এর সংগ্রাম ও দেখিয়ে দেওয়া পথ ধরেই। সৈয়দ আবু জাফর আহমদ লেনিন এর ‘কি করতে হবে’ বই নিয়ে আলোচনা করতে গিয়ে মার্কসবাদ ও লেনিনবাদ এর মৌলিক বিষয়গুলো তুলে ধরেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে গতকাল ২২ এপ্রিল বিকেল ৫টায় সিলেট জেলা আইনজীবী সমিতির বার হল নং-৩ এ লেনিন দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমরেড বেদানন্দ ভট্টাচার্য, বাদল কর, পুরঞ্জয় চক্রবর্ত্তী বাবলা, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, এনায়েত হাসান মানিক, আনোয়ার হোসেন সুমন, তুহিন কান্তি ধর, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সভাপতি খায়রুল হাছান, তপন চৌধুরী, রজত চৌধুরী, বুলবুল আহমদ, হাসান শাহরিয়ার, বিধান দেব, কৃতি সুন্দর দাস, স্বপন মাহমুদ, শ্রীকান্ত শর্মা, আকছার আহমদ, তপু তালুকদার, উবায়দুর রহমান পাপ্পু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দিপংকর দাশ গুপ্ত, শাবিপ্রবি সংসদের সাধারণ সম্পাদক সুচিত্র গোপ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.