Sylhet Today 24 PRINT

কুলাউড়ার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু

এস আলম সুমন ও তপন কুমার দাস,কুলাউড়া থেকে |  ২৩ এপ্রিল, ২০১৬

আজ শনিবার সকাল ৮টা থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৭টি ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল ৯টায় এ সংবাদ লেখার সময় ৭ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।

সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে।

ভূকশিমইল ইউনিনের স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে থাকা ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘আমার দায়িত্বে থাকা ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য কাউকে কোন অবৈধ সুযোগ দেওয়া হবে না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.