Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় নির্বাচনী দায়িত্বে থাকবেন ৮ জন ম্যাজিস্ট্রেট

এস আলম সুমন, কুলাউড়া থেকে |  ২৩ এপ্রিল, ২০১৬

তৃতীয় দফায় অনুষ্ঠিত কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন ১জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৮ জন ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলার জয়চন্ডী, ভূকশীমইল, কাদিপুর, বরমচাল, ব্রাহ্মণবাজার, রাউৎগাঁও ও কুলাউড়া সদর ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য ১জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৮ জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরীর ব্যবস্থা করা হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ঝুকিপূর্ণ কেন্দ্রসহ সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.