Sylhet Today 24 PRINT

নগরীতে আইনজীবীর বাসায় হাফপ্যান্ট বাহিনীর হানা, ৫ লক্ষাধিক টাকা লুট

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০১৬

শনিবার ভোরে নগরীর যতরপুরে এক আইনজীবীর বাসায় হানা দিয়েছে হাফপ্যান্ট পরিহিত ডাকাত দল। ভোর ৪ টার দিকে ডাকাতরা সিলেট জেলা জজ কোর্টের আইনজীবী সামসুল হকের বাসায় হানা দেয়। এসময় তারা নগদ ৫ লক্ষাধিক টাকা, কয়েকটি দামি মোবাইল ফোন লুট করে নেয়।

এড. সামসুল হক জানান, শনিবার ভোরে যতরপুরে তাঁর ২/২ নবপুষ্প বাসার গ্রীল কেটে প্রবেশ করেছে ৬/৭ জন অস্ত্রধারী ডাকাত। তাদের প্রত্যেকের পরণেই ছিলো হাফপ্যান্ট। প্রায় দেড় ঘন্টার অভিযানে ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এদিকে ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় কতোয়ালি থানা পুলিশ।

কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, পুলিশ আইনজীবীর বাসা পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.