নিজস্ব প্রতিবেদক | ২৩ এপ্রিল, ২০১৬
টানাবৃষ্টি-ঝড় উপেক্ষা করেই সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালেই বেশিরভাগ কেন্দ্র ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
আজ এ উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। উপজেলার মোট ভোটার ১ লাখ ২৭০ জন। নির্বাচনে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ২৯ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ২৮১ জন ও সংরক্ষিত আসনে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকালে ৬ নং চিকনাগুলে ইউপির বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়। পুরুষদের চেয়ে অধিক সংখ্যক নারীরা উপস্থিত হয়েছেন ভোটকেন্দ্রে।
এ ইউনিয়নে আদিবাসী পাত্র সম্প্রদায়ের ভোটাররাও ভোটকেন্দ্রে হাজির হয়েছেন।
যাত্রাগুল সরকারি প্রাইমারি স্কুলে ঘুরে দেখা গেছে শান্তিপুর্ণ পরিবেশেই ভোটহচ্ছে। সকাল ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।