একুশ তাপাদার, জৈন্তাপুর থেকে | ২৩ এপ্রিল, ২০১৬
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দুপুরের পর থেকে কমতে শুরু করেছে ভোটার উপস্থিতি। সকালে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেলেও দুপুর ১২ টার পর থেকেই কমতে শুরু করে ভোটার উপস্থিতি।
১টার পর থেকে ফাঁকা হয়ে যায় অনেক ভোটকেন্দ্র। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১২ টার মধ্যেই বেশিরভাগ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
জৈন্তাপুর উপজেলার কোহাবর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আজহারুল ইস্পলাম বলেন, দুপুর ১২টা পর্যন্ত তাঁর কেন্দ্রে প্রায় ৫০% ভোট গ্রহন হয়েছে।
চিকনাগুলের এম আহমদ পাবলিক স্কুল ও শাহজালার সরকারী প্রা বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯০% ভোট গৃহিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রিজাইডিং অফিসার কামরান আহমদ।
চা বাগান অধ্যুষিত এ কেন্দ্রে দুপুর সাড়ে ১২ টার মধ্যেই ৭০ % ভোট গৃহিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আজ এ উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। উপজেলার মোট ভোটার ১ লাখ ২৭০ জন। নির্বাচনে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ২৯ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ২৮১ জন ও সংরক্ষিত আসনে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার বন্যা দুর্গত কাপনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এখানকার কৃষকরা ফসল কেটে ভোট দিতে এসেছেন।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইন্দ্রিস আলী বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। পুরুষের চাইতে নারী ভোটাররা বেশি পুরুষরা ফসল বাঁচাতে ব্যস্ত থাকায় কম এসেছে বলে জানান তিনি। তাঁর কেন্দ্রে ৬৫ % ভোট কাস্ট হয়েছে বলে জানান ইদ্রিস।