Sylhet Today 24 PRINT

সিলেটে ৩৬ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্ণামেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে “৩৬ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০১৫-২০১৬ (সিলেট বিভাগ) “ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮.৩০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় এবং সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি সুপ্রিয় চক্রবর্তী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সদস্য ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, টুর্ণামেন্ট এর ভেন্যু ম্যানেজার ও ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহকারী সম্পাদক এহিয়া আহমদ সুমন, সিলেট জেলা ক্রিকেট কমিটির সদস্য রেজাউল করিম নাচন, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ.টি.এম ইকরাম, বি.সি.বি হতে আগত আম্পায়ার সাইফুল ইসলাম বাবু, বি.সি.বি হতে আগত ভেন্যু ও ম্যাচ অবজারভার সৈয়দ হাসান সুমন, জাতীয় স্কোরার এইচ ইউ দীপু, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবির তুহিন ও সহকারী সম্পাদক তপন কুমার মালাকার, সিলেট জেলা ক্রিকেট দলের কোচ রানা মিয়া, সুনামগঞ্জ জেলা ক্রিকেট দলের কোচ পাবেল চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.