Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

এস আলম সুমন ও তপন কুমার দাস,কুলাউড়া থেকে |  ২৩ এপ্রিল, ২০১৬

বড় কোন গোলযোগের ঘটনা ছাড়াই মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৭ টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। 

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়। 

সরেজমিনে দেখা যায়,খাদিপুর ইউনিয়নের চকাপন উচ্চবিদ্যালয়, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, বুকশীমইল ইউনিয়নের কানেহাত সরকারী বিদ্যালয়, কাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের পর থেকেই ভোটার উপস্থিতি কমতে থাকে। ১টার পর থেকে ফাঁকা হয়ে যায় অনেক ভোটকেন্দ্র।

এদিকে ভোটগ্রহণের ধীরগতি থাকায় ক্ষোভ প্রকাশ করছেন ভোট দিতে আসা ভোটাররা। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১২ টার মধ্যেই বেশিরভাগ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

৫০ থেকে ৫৫% ভোট গ্রহন হয়েছে বলে আশা প্রকাশ করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.