Sylhet Today 24 PRINT

বড় কোন গোলযোগের ঘটনা ছাড়াই সিলেটে ভোট গ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০১৬

বড় কোন গোলযোগের ঘটনা ছাড়াই সিলেট অঞ্চলের ৬২ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। 

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়। 

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৬টি, কানাইঘাটের ৯টি, সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের ৯টি, দোয়ারাবাজারের ৯টি, দক্ষিণ সুনামগঞ্জের ৮টি, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৭টি ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.