সুনামগঞ্জ প্রতিনিধি | ২৩ এপ্রিল, ২০১৬
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ছাতক গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর এলাকায় শনিবার দুপুর ১২টার দিকে সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে হরে কৃষ্ণ (৪৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ব্যাক্তি উপজেলার ফকির টিলার বাসিন্ধা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, বেলা সাড়ে ১২ টার দিকে একটি অটোরিকশা ছাতক থেকে গোবিন্দঞ্জের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হরে কৃষ্ণ মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।