Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরের নিজপাট ইউপিতে জিতলেন আ.লীগের সম্রাট

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং  নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনজুর এলাহী সম্রাট।

তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে  নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৮২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ. ইন্তাজ আলী। ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩ হাজার ৯৮১।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.