নিজস্ব প্রতিবেদক | ২৩ এপ্রিল, ২০১৬
তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াইতে জয় পেয়েছেন শাহ আলম চৌধুরী তোফায়েল।
আনারস মার্কা নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৮৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী সুলতান করিম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৫।