Sylhet Today 24 PRINT

দরবস্তে বিএনপির বাহার বিজয়ী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৬

জৈন্তাপুর উপজেলার উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামাল আহমদকে ১২৭২ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী বাহারুল আলম বাহার।

তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির বাহারুল আলম বাহার ধানের শীষ নিয়ে পেয়েছেন ৮ হাজার ১৫৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কামাল আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৮৪।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.