নিজস্ব প্রতিবেদক | ২৩ এপ্রিল, ২০১৬
তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এখলাছুর রহমান। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৫৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মো আলমগীর। ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৪ হাজার ৫০ ভোট।
তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ১০০৭।
একই উপজেলার ৫নং ফতেহপুর সদর ইউনিয়ন পরিষদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রশীদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ৩৮৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রফিক আহমদ। নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩ হাজার ৯ ভোট।
তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ২৩৭৪।
এছাড়া উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী আমিনুর রশীদ। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ২৮৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী রফিক আহমদ। নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩ হাজার ৩৯৮ ভোট।
তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৮৮৬।