সিলেটটুডে ডেস্ক | ২৩ এপ্রিল, ২০১৬
বৃটিশ কাউন্সিলের বৃত্তি পেয়েছেন সিলেটের মেয়ে দীপিকা দেব দীপা। ১১ এপ্রিল রাজধানীর বৃটিশ কাউন্সিলের কার্যালয়ে দীপার হাতে বৃত্তির পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাধ্ক্ষ আ আ স ম আরেফিন সিদ্দিকী। দীপা মুক্তিযোদ্ধা দীপক দেব ও কন্ঠশিল্পী লাভলী দেবের বড় মেয়ে।
এবার বৃটিশ কাউন্সিল থেকে সারাদেশের ৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। দীপা ছাড়াও অন্য বৃত্তিপ্রাপ্তরা হলেন- তাসনিয়া খন্দকার, আদিনা তারজিন খান ও সোয়াইবা আলাউদ্দিন। বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র অথবা কানাডায় উচ্চ শিক্ষার জন্য ৩ লক্ষ টাকা করে প্রদান করা হয়।
বাংলাদেশের শিক্ষার্থীদের বহিবিশ্বে উচ্চ শিক্ষা লাভের সহায়তা প্রকল্প হিসেবে ব্রিটিশ কাউন্সিল প্রতি বছর আইইএলটিএসে ভাল ফলাফল অর্জনকারীদের বৃত্তি প্রদান করে থাকে।