জৈন্তাপুর প্রতিনিধি | ২৩ এপ্রিল, ২০১৬
জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনে অাওয়ামীলীগ ২টি, বিএনপি ২টি ও স্বতন্ত্র প্রার্থী ২টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন৷
শনিবার এ উপজেলার ৬ টি ইউনিয়নে কোনো গলযোগ ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১নং নিজপাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মঞ্জুর এলাহী সম্রাট নৌকা প্রতীক নিয়ে ৫৮২৪ ভোট বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইন্তাজ অালী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৮১ ভোট।
২নং জৈন্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. এখলাছুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৫০৫৭ ভোটে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানেরশীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৫০ ভোট।
৩নং চারিকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহ অালম চৌধুরী তোফায়েল অানারস প্রতীক নিয়ে ৩৮৫৩ বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান করিম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৯৫ ভোট।
৪নং দরবস্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী বাহারুল অালম বাহার ধানের শীষ প্রতীক নিয়ে ৮১৫৬ বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল অাহমদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮৮৪ ভোট।
৫নং ফতেহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মোঃ অাব্দুর রশিদ ধানেরশীষ প্রতীক নিয়ে ৫৩৮৩ বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রফিক অাহমদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০০৯ ভোট।
৬নং চিকনাগুল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অামিনুর রশিদ অানারস প্রতীক নিয়ে ৪২৮৬ বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে এবিএম জাকারিয়া পেয়েছেন ৩৪০০ ভোট।