বড়লেখা ও কুলাউড়া প্রতিনিধি | ২৩ এপ্রিল, ২০১৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী আজিজুর রহমান মনির ও রাউতগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল জামাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে স্থানীয় সূত্রে এ তথ্য জানা যায়।
ভুকশিমইল ইউনিয়নে বিএনপির প্রার্থী আজিজুর রহমান মনির পান ৪ হাজার ৮৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু পান ৪ হাজার ৩৭৭ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান শনিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
অপরদিকে রাউতগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল জামাল ৪ হাজার ১০২ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আব্দুল মুহির সোহেল পান ৩ হাজার ২৩৭ ভোট।