এস আলম সুমন ও তপন কুমার দাস | ২৩ এপ্রিল, ২০১৬
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় ৭টি ইউনিয়নে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। শনিবার অনুষ্ঠিত ৭টি ইউনিয়ন নির্বাচনে ২টিতে বিজয়ী হয়েছেন আ’লীগ প্রার্থী। এছাড়া ১টিতে আ’লীগ বিদ্রোহী, ২টিতে বিএনপি ও ২টি বিদ্রোহী বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।
নির্বাচন হওয়া ৭টি ইউনিয়নের মধ্যে বরমচাল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল আহবাব চৌধুরী শাহাজান ও ব্রাক্ষণবাজার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মমদূদ হোসেন বিজয়ী হয়েছেন। সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী নারী প্রার্থী নার্গিস আক্তার বুবলি।
ভূকশিমইল ইউনিয়নে বিএনপি প্রার্থী আজিজুর রহমান মনির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু।
কাদির ইউনিয়নে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান ছালাম ও রাউৎগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল জামাল।
জয়চন্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টানা তৃতীয় জয়ে হ্যাট্রিক করেছেন বর্তমান চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু