Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ৮টিতে আ. লীগ, ৩ টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৬

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ টিতে আওয়ামী লীগ,
৩টিতে বিএনপি ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজন আওয়ামী লীগ বিদ্রোহী ও আরেকজন জামায়াত সমর্থক।

শনিবার এ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বানিয়াচং সদর উত্তর-পূর্ব ইউনিয়নে গিয়াস উদ্দিন (বিএনপি), উত্তর-পশ্চিম ইউনিয়নে ওয়ারিশ উদ্দিন খান (বিএনপি), সদর দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মাওলানা হাবিবুর রহমান (জামায়াত), সুবিদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (আ’লীগ), মক্রমপুর ইউনিয়নে মো. আহাদ মিয়া (আ’লীগ), পৈলারকান্দি ইউনিয়নে ফজলুর রহমান খান (আ’লীগ), মুরাদপুর ইউনিয়নে মো. মধু মিয়া (বিএনপি), কাগাপাশা ইউনিয়নে এরশাদ আলী (আ’লীগ), খাগাউড়া ইউনিয়নে শাহ শওকত আরেফীন সেলিম (আ’লীগ), মন্দরী ইউনিয়নে শেখ সামছুল হক (আ’লীগ), বড়ইউড়ি ইউনিয়নে হাবিবুর রহমান (আ’লীগ), দৌলতপুর ইউনিয়নে লুৎফুর রহমান (আ’লীগ) ও পুকড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন (আ’লীগ বিদ্রোহী) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.